ধনবাড়ীর বৈরান নদীর মাটি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৫০১ বার দেখা হয়েছে।
Exif_JPEG_420

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ী উজেলার পাইস্কা ইউনিয়নের বেড়িপটল এলাকার বৈরান নদী রক্ষা বাঁধের দু’পাশের মাটি অবৈধভাবে চুরি করে বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৪ এপ্রিল শনিবার বিকালে উপজেলার পাইস্কা ইউনিয়নের বেড়িপটল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মো. হাফিজুর রহমান।

দন্ডপ্রাপ্তরা হলেন, ধনবাড়ী পৌর শহরের ছত্রপুর এলাকার মোঃ ফলজ হোসেনের ছেলে মো. আসাদ হোসেন (২২) ও একই এলাকার মৃত আ. করিমের ছেলে মোঃ রঞ্জু মিয়া (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে বৈরান নদীর রক্ষা বাঁধের দু’পাশের মাটি বিক্রি করে আসছিল। এমন অভিযোগে সরেজমিনে গিয়ে নদী রক্ষা বাঁধের মাটি কাটার সময় সেখানে থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা মোবাইল কোর্টের আইন ২০০৯ এর ৭ (২) ধারা মোতাবেক তাদের দু’জনকে ১ লাখ টাকা ও অনাদায় ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme