সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৭০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নাগরপুরে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এমন প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। করোনার কারণে সামাজিক দূরত্ব ব্যাহত হয় এমন কর্মসূচি রাখা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম উপজেলা সদরের ৬০ জন দুঃস্থ ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. রোকনুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা.শাহেদ আল ইমরান, ডা.শরিফুল ইসলাম খান, ডা.কাজল পোদ্দার, সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি প্রমূখ উপস্থিত ছিলেন।পুষ্টিকর খাবারের প্যাকেটে ছিল, চাল, ডাল, লবন, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. রোকনুজ্জামান খান বলেন, পুষ্টিকর খাবার খেলে সুস্থ সবল জাতি গড়ে উঠবে। মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে লিফলেটের মাধ্যমে মানুষকে পুষ্টিকর খাদ্য সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। বয়সভিত্তিক পুষ্টির পরিমাণ, পুষ্টিকর খাবারের তালিকা, ক্যালোরির পরিমাণ সম্পর্কে অবহিত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme