সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ৭ই মার্চের ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৯৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম সভাপতিত্ব করেন।

বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এ প্রতিযোগিতায় অংশ নেয়। ঐতিহাসিক ভাষণের প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহাবুর রহমান খান,

নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহ আলম মিয়া, সাবেক প্রভাষক লক্ষী কান্ত সাহা, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান,

সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক । এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ দিকে ৭ মার্চের উপলক্ষে নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ র‌্যালী ও আলোচনা সভা করে।

র‌্যালীটি মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভায় মিলিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme