সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

নাগরপুরে ৯ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের ঘটনায় গ্রেফতার এক

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ১৩০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে ৯ম শ্রেনীর এক ছাত্রী (১৪) ধষর্নের শিকার হয়েছে। এ ঘটনায় নাগরপুর থানায় মামলা হয়েছে। পুলিশ মো. সুমন মিয়া (২৮) নামের এক যুবক কে গ্রেফতার করেছে।

সে পাছ ইরতা গ্রামের আবুল হাসেম ওরফে ননী মিয়ার ছেলে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের নির্জন মাঠে এ ঘটনাটি ঘটে। নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সহবতপুর ইউনিয়নের পাছ ইরতা গ্রামের খন্দকার রহুল আমিনের মেয়ে ৯ শ্রেনীর ছাত্রী (১৪) পাশের বাড়ীর এমদাদ মাষ্টারে ভবনের নির্মাণ শ্রমিক মাসুদকে সাথে নিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ীর সামনে পাকা রাস্তায় দিয়ে হাটছিল।

কিছু দূর যাওয়ার পর একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আব্দুর রহমানের সাথে তাদের দেখা হয়। বেড়ানোর কথা বলে রহমান ওই স্কুল ছাত্রী ও মাসুদকে মটরসাইকেল যোগে সারাংপুর নিয়ে যায়।

এরপর মাসুদকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে রহমান ওই মেয়েটি কে জোর করে সারাংপুর চকে (মাঠ) নিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। নাগরপুর থানা পুলিশ খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করে।

নাগরপুর থানার ইন্সেপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা জানান, প্রাথমিক ভাবে ভিকটিমের জবানবন্ধী রেকর্ড করা হয়েছে। ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় মামলা করে।

মামলার ভিত্তিতে সুমন নামে এক যুবককে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। ভিকটিমকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme