সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পেছনে ধাক্কা, চালক নিহত

  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৭০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) ভোর সোয়া ৬টায় মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত কাউসার আহম্মেদ (২০) মির্জাপুর উপেজলার কাহারতা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন— মির্জাপুরের সোনালিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩২) ও মির্জাপুর এলাকার মুসলেম উদ্দিন (৫০)।

ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, ভোরে শহরের পার্কবাজার থেকে কাঁচামাল ভর্তি একটি পিকাপ (ঢাকা-মেট্রো-ন ১৪-৮৪৪৭) মির্জাপুরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অজ্ঞাত গাড়ির পিছনে সজড়ে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশে দুমরে মুচরে গিয়ে চালক আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিকে গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme