সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পরীমনির মিথ্যা মামলা প্রত্যাহার ও অমির মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৬০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : পরীমনির দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তুহিন সিদ্দিকী অমির মুক্তির দাবিতে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যাহ এলাকায় স্থানীয় ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, স্থানীয় ইউপি সদস্য আকবর আলী, এলাকাবাসী হায়েত আলী, হাজেরা বেগম প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন এলাকার এক সহশ্রাধিক নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পরীমনির নতুন নায়িকা। তারপরও তিনি কোটি কোটি টাকার মালিক। এই টাকার উৎস কোথায়? ২০ বছরের মধ্যে আমরা কেউ কোনদিন অভিযোগ পাইনি অমি নারী পাচার করেছে বা কাউকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করেছে। অমি একজন ভাল মানুষ। সে ও তার বাবা সমাজ সেবক। তাদের পরিবারের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষদের ঘর দেয়া থেকে শুরু করে অনেক সেবা এলাকার মানুষ পাচ্ছে। তারা স্তিমিত হলে এলাকার মানুষ অনেক সেবা থেকে বঞ্চিত হবে। অমি মানব পাচারের সাথে জড়িত নয়। তাকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে। এই মামলা থেকে তাকে প্রত্যাহার করে মুক্তি দিতে হবে। অন্যথায় টাঙ্গাইল থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রসঙ্গত, ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে পরীমনি অভিযোগ করেন। ঘটনার চার দিন পর রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি। পরদিন ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি। ওই দিন বিকেলে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে আটক করা হয়। এরপর ডিবির গুলশান জোনাল টিমের এসআই মানিক কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme