সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পিটিআইতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পিটিআই ক্যাম্পাসে টাঙ্গাইল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রশিক্ষানার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। এসময় প্রাথমিক শিক্ষা বিভাগ ঢাকা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

টাঙ্গাইল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিটেনডেন্ট অমল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও প্রশিক্ষনার্থী তনিম আহম্মেদ ও তানিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, সহকারি সুপারিটেনডেন্ট নুর মোহাম্মদ, খালেদা আক্তার বানু, ইন্সট্রাক্টর শারীরিক শিক্ষা আব্দুল আলিম মিয়া, ইন্সট্রাক্টর সাধারণ শামীম আরা বেগম, আলেয়া জাহান ফেরদৌসি, আব্দুল আজিজ, ফারজানা পারভিন, তৌহিদ শরিফ তরফদার, মুসফিকুর রহমান সোহাগ, জাহাঙ্গীর আলম খান, রাজিয়া সুলতানাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme