সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ফুট ওভার ব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৭৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দুর্ঘটনা কমাতে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবরোধ করেছে এলাকাবাসী।

বুধবার (১৯ মে) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে স্থানীয় জনতা। এতে মহাসড়কের ৩০ কি:মি: যানজটের সৃষ্টি হয় ।

জানাযায়, মঙ্গলবার ও বুধবার সকালে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় বিজিপি সদস্যসহ ৪জন বেপরোয়া গাড়ীর গতিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক ভুক্তভোগীর স্বজন ও শতশত উৎসক জনতা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভোগান্তিতে পড়ে হাজারও যাত্রী। পরে বাসাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) হারুন অর রশীদ ও পুলিশের গোয়েন্দা সংস্থার আশ্বাসে এ অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

স্থানীয় আ’লীগ নেতা খসরু,বোরহান ও সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান রুবেল বলেন, দশগ্রামের লাখো মানুষের চলাফেরার একমাত্র রাস্তা এটি। এক ঘন্টার ব্যবধানে আজ বুধবার ৪ জনের মৃত্যু হয়। ইতোপূর্বে অনেক নেতা ও প্রশাসন ফুটওভারব্রীজের অাশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং আশ্বাসের মাধ্যমে জনসাধারণের উত্তাল পরিবেশ শান্ত করি। এবং মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করতে সক্ষম হই ।প্রশ্নের জবাবে তিনি বলেন,এখানে ফুটওভারব্রীজের দাবী বৈধ তবে উর্ধবতন মহলে অনুমতির কারনে সময় লাগছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme