সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়া হলোনা সাফওয়ানের

  • আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাফওয়ান ( ৫ ) সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।

পারিবারিকসূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২ টার দিকে সাফওয়ান বাবা-মায়ের সাথে তার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। অটোগাড়ি থেকে নেমে তার বাবা ভাড়া দেওয়ার সময় সাফওয়ান রাস্তা পারের জন্য দৌড় দিলে ট্রাকচাপায় পিষ্ট হয়।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভ ভূঞা জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme