বাসাইলে অবৈধ ড্রেজার ধ্বংস

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

রোববার ৪ ডিসেম্বর দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা উপজেলার ফুলকি ইউনিয়নের ফুলকি পশ্চিম পাড়া বিল ও ফুলকি দক্ষিণ পাড়া নুন্দা বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা জানান, ২টি ড্রেজার মেশিন ও ছয়শত ফুট পাইপ ধ্বংস করা হয়। আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme