বাসাইলে চারটি ড্রেজার মেশিন ধ্বংস

  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

বুধবার ১০ আগস্ট দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুলকি ইউনিয়নের নেদার, ফুলকি পশ্চিম পাড়া, তিরঞ্চ, ফুলকি দক্ষিণ পাড়া ও নিরাইল বিলসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ফিট পাইপ ভেঙে ধ্বংস করেন। এসময় চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা এ তথ্যটি নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme