সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হাবলা ইউনিয়নের গুল্লা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

শনিবার ১৯ নভেম্বর দুপুরে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত তুষার আহমেদ(২৩) উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে ও নাঈম (২০) একই উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা এলাকায় ৪-৫ ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। আটকদের কাছ থেকে একটি সিলভার রংয়ের ষ্টীলের তৈরি পিস্তল (খেলনা পিস্তল), একটি ধারালো চাকু, একটি কেচি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে বাসাইল থানার এসআই মোহাম্মদ ওয়াজেদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme