সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আ’লীগ নেতা বহিষ্কার

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৫২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল সদর ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করার অপরাধে সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সংগ্রামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ ও সাধারণ সম্পাদক মির্জা রাজিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বহিষ্কার চিঠিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বা ‘বিদ্রোহী প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো। একই সাথে ওই চিঠিতে দলের সব পরিচয় প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সংগ্রাম আনারস প্রতীকের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme