সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে পৃথকস্থান থেকে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাউলজানী বোর্ড বাজার ও বার্থা দক্ষিণপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এতথ্যটি জানিয়েছেন।

নিহতরা হলেন— উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকার কামাল মিয়ার মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৪) ও একই ইউনিয়নের বার্থা দক্ষিণপাড়া এলাকার মোস্তফা সিকদারের মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী মুক্তা (১৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি হারুনুর রশিদ জানান, উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকায় রাতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শারমিনকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে শারমিন আত্মহত্যা করেছে, সে বিষয়টি এখনও জানা যায়নি।

নিহতের চাচা জামাল মিয়া বলেন, ‘বাড়িতে কোনো ঘটনা ঘটেনি। তবে মায়ের সঙ্গে অভিমান করে, হয়তো সে আত্মহত্যা করতে পারে।’

এদিকে উপজেলার বার্থা দক্ষিণপাড়া এলাকায় বিকেলে মুক্তা নামের আরও একজনকে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন জামাই সোহেল বলেন, ‘ছোট বোনের সঙ্গে মুক্তার মনোমালিন্য হয়। পরে শাশুড়ি এসে মুক্তাকে বকাঝকা করে। সেই অভিমান থেকেই মুক্তা আত্মহত্যা করতে পারে।’

ওসি হারুনুর রশিদ বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme