সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: আসন্ন শারদীয় দুর্গাপূজায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৬২ টি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছে বাসাইল থানা প্রশাসন।

শনিবার ২৪ সেপ্টেম্বর দুপুরে বাসাইল থানার আয়োজনে থানার চতুর্থ তলায় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ওসি আবু হানিফ সরকার, থানার সেকেন্ড অফিসার টিটু চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন প্রমুখ। এসময় উপজেলার পৌরসভার ও ইউনিয়নের সকল পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme