সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী, বাসাইল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবু হানিফ, উপজেলা মাধ্যমিক অফিসার বাবুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু প্রমুখ।

সভায় আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের জন্য উপস্থিত সকলের মতামত নেয়া হয় এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme