সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে বিপুল পরিমাণ চায়না জাল ধ্বংস

  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের বার্থা বিল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার টাকার চায়না জাল আটক করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

টাঙ্গাইলের বাসাইলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এর নিম্নাঞ্চলে বর্ষার পানি ঢুকে পড়েছে। আর নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে। নতুন পানি থেকে অতি সহজেই সব ধরনের মাছ ধরতে পেশাদার জেলে থেকে মৌসুমী মৎস্য শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছে। ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর এতে করে হুমকিতে পড়েছে দেশী সব ধরনের মাছ।

নিষিদ্ধ এ সকল চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে মাঠে নেমেছে বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান নূরেন কাউলজানী ইউনিয়নের বার্থা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল আটক করে। পরে আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান নূরেন জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme