বাসাইলে মাস্ক ব্যবহার না করায় দুই কাউন্সিলসহ ৫ জনকে জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৮৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অভিযোগে টাঙ্গাইলের বাসাইলে দুই কাউন্সিলরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন বাসাইল বাজারে এ জরিমানা আদায় করেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- বাসাইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডের এরশাদ হোসেন। এসময় আরও তিন জন পথচারীকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে অভিযান পরিচালনা করা সময় দেখা যায় মাস্ক ব্যবহার না করে দুই কাউন্সিলর স্টলে আড্ডা দিচ্ছেন। পরে দুই কাউন্সিলরসহ পাঁচজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাস্কও বিতরণ করা হয়।’

অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme