সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ থেকে ২৯ জুলাই সাত দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে। শনিবার ২৩ জুলাই দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভার শুরুতে মৎস্য সপ্তাহ বিষয়ক আলোচনা করেন মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে।

এসময় বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, সভাপতি এম শহিদুল ইসলাম, সাবেক সভাপতি মো. আবুল কাশেম, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মা মাছ-পোনা মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসুচী পালিত হবে সাতদিন ব্যাপী। এমনটাই জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme