সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে সেনা বীর মুক্তিযোদ্ধাদের ঘর প্রদান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৬২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে মৃত সেনা বীর মুক্তিযোদ্ধার পরিবার ও দুই সেনা বীর মুক্তিযোদ্ধাকে পাকা টিনশেড ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে তাদেরকে এই ঘর প্রদান করা হয়।

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি দুপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের ১১ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সেনা বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মালেকের পরিবার, আদাজান বিলপাড়া গ্রামের সেনা বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন ও কাশিল ইউনিয়নের বাঘিল গ্রামের সেনা বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমানের কাছে ঘর হস্তান্তর করেন। এর আগে ঘরগুলো একজন ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ করেন সেনাবাহিনীর একটি ইউনিট। বারান্দাসহ পাঁকা ঘরগুলোতে ২টি রুম, আলাদা রান্না ঘর, ওয়াশ রুম এবং টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলী প্রমুখ।

বঙ্গবন্ধু সেনানিবাসের ১১ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেন জানান, অবসরপ্রাপ্ত অসহায় বীর মুক্তিযোদ্ধাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আবাসনের জন্য পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। তারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। বিভিন্ন জায়গায় আরো গৃহহীন সেনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের কাজ চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme