সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইল সদর ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৭১৮ বার দেখা হয়েছে।
বাসাইল সদর ইউনিয়ন

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগস্ট বুধবার বিকেলে মিরিকপুর বাজারে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউস , সাধারণ সম্পাদক মির্জা রাজিক, বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো ঃ সোহানুর রহমান সোহেলসহ সদর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তারা বাসাইল সদর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং ৪ সেপ্টেম্বর বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, সম্ভাব্য প্রাথির তালিকায় সভাপতি পদে গৌরঙ্গ সূত্রধর ও পরিমল শাহা এবং সাধারণ সম্পাদক পদে মো: সালাউদ্দিন, জুয়েল, বাশুদেব আগামী ৪ সেপ্টেম্বর বাসাইল সদর ইউনিয়নের আওয়ামী লীগের সম্মেলনের জন্য প্রচার চালিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন।

এদিন সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুই জন সভাপতি ও ৫ জন সাধারন সম্পাদক পদে প্রার্থী হন। এদের মধ্যে বাবু গৌরাঙ্গ সূত্রধরকে সভাপতি ও জুলহাস উদ্দিনকে সাধারন সম্পাদক, জিয়ারত জুয়েলকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে পরবর্তী তিন বছরের জন্য কমিটি ঘোষনা করেন মির্জা রাজিক। তৃতীয় অধিবেশনে মনোমুগ্ধকর ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme