সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত

  • আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৭৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম দুপুরে নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— চাপাই নবাবগঞ্জের মোছা. আখি খাতুন (১০), মো. মতিয়ার রহমান (৩৫), মোছা. হাসিনা বেগম (৩০), মো. কয়ের আলী (৫৫), মো. জাহিদ মিয়া (২৫), মোছা. সাথী খাতুন (৭), মো. খলিল মিয়া (২৫) ও মো. সুমন আলী (৩০)।

রেজাউল করিম জানান, নাটিয়াপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রাক (নম্বর বিহীন) দাঁড়ানো ছিল। অপরদিকে, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাস (কুষ্টিয়া ব -১১-০০৪২) বালুবোঝাই ট্রাকের কাছে এসে দাঁড়ালে পিছন থেকে অজ্ঞাত এক বাস তাকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এর ফলে মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme