সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভাইয়ের হাতে বোন খুন, ঘাতক ভাই গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৮৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে ভাইয়ের হাতে বোন খুন হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়িনের উত্তর পেকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসি জানায়, ছোট ভাই শহিদুল ইসলামের হাতে খুন হওয়া কলেজ ছাত্রী বড় বোন সুলতানা আক্তারের পিতার নাম মৃত মো. শাজাহান আলী। সুলতানা আক্তার উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখার ছাত্রী ছিলেন। ঘাতক শহিদুল ইসলাম মানষিক ভারসাম্যহীন ভাবে চলাফেরা করতো। ঘাতক শহিদুল বোনের কাছে কয়েক দিন ধরে টাকা চেয়ে আসছিল। টাকা না পেয়ে বোনের প্রতি ক্ষুব্দ হয়ে আজ বুধবার বিকেলে নিজ বাড়ির গেটে তালা দিয়ে ঘরের ভিতরে ছোট বোন সুলতানাকে মারপিট ও গলা টিপে হত্যা করে। আশপাশের লোকজন ঘটনা জানতে পেরে ঘটনাটি বাঁশতৈল ফাঁড়ি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় গেটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে কলেজ ছাত্রী সুলতানার লাশ উদ্ধার করে এবং ঘাতক শহিদুল ইসলামকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ এবং টাকা পয়সা নিয়ে ভাই শহিদুল ইসলামের হাতে বোন কলেজ ছাত্রী সুলতানা খুন হয়েছে। ঘাতক শহিদুলকে গ্রেফতার করা রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছাত্রীর চাচা সোহরাব হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme