সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ডোবা থেকে সরকারি ঔষধ উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি ঔষধ উদ্ধারের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেজ্ঞ ডা. খন্দকার আবু সাঈদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। রবিবার ৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান এ বিষয়টি নিশ্চত করেছেন।

উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, শুক্রবার সকালে পরিতক্ত অবস্থায় ঔষধ উদ্ধার করে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লোক পাঠিয়ে দেওয়া হয় ও শনিবার ৩ সেপ্টেম্বর দুপুরে তিন সদস্যের কমিটি গঠন করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার ২ সেপ্টেম্বর সকালে উপজেলার রেহাইগাবসারা এলাকার দুর্গম চরাঞ্চলের গাবাসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি ঔষধ উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা আকন্দ ঘটনাস্থলে এসে ইউপি সদস্যের কাছে ঔষধগুলো হেফাজতে রাখেন। এ ঘটনায় ক্লিনিকের স্বাস্থ্য সহকারী নূরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে স্থানীয় লোকজন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme