সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ভুয়া ডিবি আটক

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: কখনো ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, আবার কখনো নিজেকে সরকারি বড় কোন কর্মকর্তা পরিচয়ে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করতো দোলোয়ার হোসেন খান (৫০)। আর এসব কর্মকান্ডই তার মূল পেশা। এমন অভিযোগের ভিত্তিতে ভুয়া ডিবি পরিচয়দানকারী দোলোয়ার হোসেনকে আটক করেছে টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ।

রবিবার ১১ ডিসেম্বর বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সে বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান খানের ছেলে।

এ বিষয়ে মামলার বাদী ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, প্রতারক দেলোয়ার হোসেন খান বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় রবিবার বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান ওই ব্যক্তি। পরে তাকে ঘটনাস্থলে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতারক পরিচয় বেরিয়ে আসে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আটককৃত দেলোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সাথে ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, সরকারি বড় কোন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো সে। রবিবার বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় প্রতারণাকালে পুলিশ তাকে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টির সত্যতা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme