সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ১০২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শাহজাহান তালুকদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার কুকাদাইর এলাকার হুরমুজ তালুকদারের ছেলে।

গত মঙ্গলবার রাতে থানায় ওই ছাত্রীর বাবা শ্লীলতাহানির অভিযোগ করেন। পরে উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত শাহজাহানকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাউৎবাড়ি গ্রামের ওই ছাত্রীর পরিবারের সাথে শাহজাহানের ভাল সম্পর্কের সুবাদে ওই স্কুল ছাত্রীকে মাঝেমধ্যে দোকান থেকে খাওয়ার জিনিষ কিনে দিত। এছাড়া ওই মেয়েদের বাড়িতেও তার নিয়মিত যাতায়াত ছিল। গেল মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীসহ তার দুই ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে বেড়াতে যায় শাহজাহান। এসময় মেয়েটির এক ভাইকে মোটরসাইকেল চালাতে দিয়ে ছোটভাইকে সামনে বসিয়ে শাহজাহান মেয়েটিকে নিয়ে পিছনে বসে। এসময় চলন্ত অবস্থায় শাহজাহান মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে বলে মেয়েটি অভিযোগ করে। পরে এই ঘটনায় মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে জানায়। পরে মেয়েটির বাবা বাদি হয়ে রাতেই শাহজাহানকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান- ৫ম শ্রেণিতে পড়ুয়া এক শিশু ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme