সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ১০৮০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

খায়রুল খন্দকার ভূঞাপুর: ভূঞাপুরে লিজা আক্তার (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি গ্রামের আব্দুল লতিফের মেয়ে। গত বছরের সেপ্টেম্বর মাসে পাশের গ্রাম মাদারিয়ার শমসের আলীর ছেলে শাহ আলম (৩১) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর থেকে শাহআলম ঠিক মত আয় রোজগার করতোনা ,বিদায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১ টায় তার থাকার ঘরে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে ফোন দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রতিবেশী শামসুল আলম জানান, তাদের স্বামী-স্ত্রীতে মাঝে মধ্যে ঝগড়া হতো। আমরা জানতে পারি হঠাৎ করে সে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা গিয়ে বিছানায় ওর লাশ দেখতে পাই। তার গায়ের ওড়না তার পায়ের উপর ছিল। আমরা এসে ওর স্বামীকে খুঁজে পাইনি।

ঢেপাকান্দি গ্রামের কামাল হাসান জানান, শাহ আলম ওইদিন সকালে তার শ্বশুরবাড়ির গ্রামে এক মুদির দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্য এক ক্রেতার সাথে বাক-বিতন্ডে জড়িয়ে পড়ে। পরে সে ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে গিয়ে তার এলাকার কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটাসহ ফিরে আসে। খবর পেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন বাঁধা দেয় ও তাকে বাড়িতে ফিরে পাঠায়। কিছুক্ষণ পর আমরা জানতে পারি লিজা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা গিয়ে শাহ আলমকে কোথাও খুঁজে পাইনি।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম বলেন, দুপুরে ফোন পাওয়া মাত্র ঘটনাস্থলে হাজির হই। সেখানে নিহত লিজা আক্তার কে বিছানায় পড়ে থাকতে অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসি। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে পোস্টমর্টেম রিপোর্ট আসার পর বলতে পারব।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম তালুকদার দুদু  বলেন, দুপুরে আমি ঘটনাটি জানতে পেরেছি। কিন্তু তার স্বামীকে পাওয়া যায়নি। নিহত লিজার বাবা এটি আত্মহত্যা নয় খুন বলে দাবি জানিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme