সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে গরু চুরির অপরাধে গ্রেফতার ৪

  • আপডেট : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে গরু চুরির অপরাধে ৪ জনকে আটক করেছেন মধুপুর থানা পুলিশ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মধুপুর উপজেলার কাইত এলাকার মতিয়ার রহমানের ঘরের পূর্বে গোয়াল ঘর থেকে ৫ টি গরু চুরি করার অপরাধে চারজনকে আটক করা হয়েছে।

আটককৃত আসামীরা হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া গ্রামের ইউনুসের ছেলে বাবু মিয়া (৩৫), এনায়েতপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে আকাশ খলিফা (২২), ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের হামিদুল ইসলাম (৩৫), মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের চান মিয়ার ছেলে মনির বাবু (২০)।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদেরকে গরু চুরি মামলায় গ্রেফতার করে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আদালতে প্রেরন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme