মাস্ক ফেরিওয়ালা গোপালপুরের কমরেড হাবিব মণ্ডল

  • আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : কোভিট ১৯ বা করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই জনসাধারণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার লক্ষ্যে সর্বদাই প্রচার চালিয়ে আসছেন ও মাস্ক বিতরণ করে আসছেন তিনি।

তার সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উদ্যোগে, কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সাংগঠনিক সম্পাদক মো.জাহিদ হোসেন খান এর অনুপ্রেরণায়, নিজ অর্থায়নে পরিবারের সকল সদস্য এর সহযোগিতায় মাস্ক বানিয়ে, একটি ব্যাগে ভরে গোপালপুর পৌরসভার বিভিন্ন সড়কে জনসাধারণ, দোকানদার, রাস্তার চলমান মানুষ, শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করেন। তাতেই পরিচিত হয়ে গেলাম মাস্ক ফেরিওয়ালা।

তিনি জানান, এখন পর্যন্ত দুই হাজার ৫শত মাস্ক বিতরণ করেছেন এবং যতদিন পর্যন্ত করোনা মহামারী বাংলাদেশ স্বাভাবিক পর্যায়ে না আসে সে পর্যন্ত এই মাস্ক বিতরণ অব্যাহত রাখবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme