সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে অজ্ঞাত কিশোরীর মরহেদ উদ্ধার

  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুরে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার গোড়াই পালপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন জানিয়েছেন।

পুলিশ জানায়, গোড়াই পালপাড়ার নুর মোহাম্মদে নামে এক ব্যক্তি জমিতে প্লট তৈরি করে রেখেছেন বিক্রির জন্য। সকালে সেই জমিতে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটির কোন পরিচয় জানা যায়নি। তার গায়ে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গায়ে গরম পানি ঢেলে দেওয়ার প্রমাণ রয়েছে। কিশোরীকে পাশবিক নির্যাতনের করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এস এম মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, উদ্ধারকৃত মরদেহটির সুরতহাল করা হয়েছে। তাকে পাশবিক নির্যাতন করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme