সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে বংশাই নদী থেকে লাশ উদ্ধার

  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৯৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মির্জাপুর পৌরসভার বংশাই নদীর উপর নির্মিত একাব্বরর হোসেন সেতুর পাশে এ লাশ দেখা যায়।

ঘটনার সংবাদ পেয়ে মির্জাপুর থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে ওই লাশটি উদ্ধার করে।

মির্জাপুর থানা পুলিশ জানায়, লাশটি ৩৫-৩৮ বছর বয়সী কোন যুবকের। তবে তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি অর্ধগলিত, অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানান মির্জাপুর থানার উপ পরিদর্শক ফয়েজ আহমেদ।

স্থানীয় একাধিক ব্যক্তির বলেন, লাশটি তাদের এলাকার কোন ব্যক্তির নয় । তবে স্রোতহীন নদীতে লাশ আসলো কোথা থেকে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়ণাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme