সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর চার অবৈধ করাতকল ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৮২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে লাইসেন্স না থাকায় চার অবৈধ করাতকল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার হাটুভাঙ্গা বাজারে অভিযাকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

দীর্ঘদিন ধরে হাটুভাঙ্গা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে লাইসেন্স ছাড়া করাতকল মালিকরা কাঠ চিরাইয়ের কাজ করছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে হাটুভাঙ্গা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে হাটুভাঙ্গা এলাকার করাত কল ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন, মো. হানিফ, মো. শামসুল আলম ও মো. জুলহাস মিয়ার নিকট থেকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে এধরনের অভিযান চলবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme