সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

রাগবি প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি

  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৫০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে তিন দিনব্যাপী রাগবি প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হয়েছে।

রোববার ৩০ অক্টোবর বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামের অডিটোরিয়াম কক্ষে রাগবি প্রশিক্ষণ কোর্স শেষে সনদপত্র বিতরণ করা হয়।

টাঙ্গাইলের বিভিন্ন স্কুল, কলেজ ও রেফারীসহ মোট ২২জনকে এই রাগবি প্রশিক্ষক প্রশিক্ষণ দেওয়া হয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ডেভেলপমেন্ট ম্যানেজার রেদুওয়ানুল খায়ের রাহাত, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন নাহার ঝিলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিসুর রহমান আলো ও ভ্রমর চন্দ্র ঘোষ ঝুটন। উল্লেখ্য গত ২৮ অক্টোবর হতে ৩০ অক্টোবর রাগবি প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme