সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের সমাবেশ

  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৫ জুন) বেলা সাড়ে ১১ টায় শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি যে ঘোষণা দিয়েছে তা আমরা প্রত্যাখান করছি। দেশে যখন সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে আর কতদিন আমরা বসে থাকবো ? সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলা এখন সময়ের দাবি। এবং এটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। এ সময় তারা আরও বলেন, শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি আপনাকে আমরা প্রত্যাখান করছি আপনি ব্যর্থ একজন শিক্ষামন্ত্রী। অতিতাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। দেশে সব কিছু স্বাভাবিক চলছে তাহলে আমরা কি দোষ করেছি আমাদের সময়ের দাবি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার। অতি তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন ফাতেমা রহমান বিথী, নাফিস আর রাফি, সানজিদা মীম, ইভানা জামান খান ঐর্শী, ফাহাদুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme