সখীপুরে অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ২৬ জুলাই ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী মালদা খাল ও চাপড়া বিলে এ অভিযান চালানো হয়। এ সময় কাউকে আটক করা হয়নি।

জানা যায়, উপজেলার ইন্দারজানী এলাকায় টেংরা মালদা খালে এবং চাপড়া বিলে অবৈধ চায়না দুয়ারী জালের ফাঁদ পেতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ শিকার করছে স্থানীয় লোকজন। এমন খবরে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারী জাল অপসারণের জন্য অভিযান পরিচালনা করেন মৎস বিভাগ। অভিযানে অবৈধ ৫৭ টি চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা জানান, অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme