সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে আবদুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে ধূমকেতু ক্রীড়া সংঘ মাঠে কাহারতা এলাকাবাসীর উদ্যোগে “আবদুর রাজ্জাক স্মৃতি” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ৩০ জুলাই বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ। এ খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেস্কের ব্যবস্থাপক এসএম আল আমিন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.আনোয়ার হোসেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, ইউসিসিএ লি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, সাবেক সহ-সভাপতি ইয়ারুম তালুকদার, প্রধান শিক্ষক আবদুল কদ্দুস শাওন, গোলাম কিবরিয়া সেলিম, কাউন্সিলর শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে “নারান্দিয়া একাদশ”, কালিহাতি উপজেলা বনাম “টাঙ্গাইল এক্সপ্রেস” টাঙ্গাইল অংশ গ্রহণ করে। এতে টাঙ্গাইল এক্সপ্রেস নারান্দিয়া ফুটবল একাদশকে ২-১গোলে পরাজিত করে বিজয়ী হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme