সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধের জন্য সচেতনতা সৃষ্টি ও “মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নুর মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। আরও বক্তব্য দেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব সাজ্জাদ হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme