সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে গলায় ফাঁস দিয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৫০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে আলী আজম (৪০) নামের এক পল্লী চিকিৎসক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার ২৬ অক্টোবর সকালে উপজেলার লাগুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

সে লাগুলিয়া গ্রামের আবুল বেপারীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই পল্লী চিকিৎসক আলী আজম বিভিন্ন ব্যাংক ও এনজিওতে ঋণগ্রস্ত ছিলেন। লোনের কিস্তি নিয়ে সব সময় দুশ্চিন্তায় ছিলেন। বাড়িতে সকালের খাবার খেয়ে দোকানে আসেন। এর কিছুক্ষণ পরেই গলায় রশি দিয়ে দোকানের আড়ার সাথে ফাঁসি দেন। পল্লী চিকিৎসক আলী আজমের আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য জয়েন উদ্দিন বলেন, ধারণা করছি ঋণের চাপেই আত্মহত্যা করেছেন।

সখীপুর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্ত ছাড়াই পারিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme