সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ছিন্নমূল মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়‌ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ছিন্নমূল অসহায়-দরিদ্র ২০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে ওই কম্বল বিতরণ করেন।

কাহারতা বেধে সম্প্রদায়ের বিজয় বলেন, শীত যায় শীত আসে। কিন্তু আশপাশের অনেকেই সরকারি সহযোগিতা পেলেও আমার কোনো সহযোগিতা পায়নি। রাতে হঠাৎ ইউএনও স্যার নিজে এসে শীত নিবারণের জন্য কম্বল দিয়েছেন। এতে তারা খুবই আনন্দিত।

ইউএনওর কাছ থেকে কম্বল পাওয়া কচুয়া বাজারর সোরহাব আলী বলেন, কয়েকদিন ধরে তীব্র শীতে কষ্ট করছিলাম। কম্বল পাওয়ায় অনেক উপকার হইছে।

এ সময় সঙ্গে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম প্রমুখ।

এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী জানান, গত এক সপ্তাহ যাবত প্রচন্ড শীত জেকে বসেছে। এই শীতে গরিব-দুঃখী মানুষ খুবই অসহায়। এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে সবার দাঁড়ানো উচিত। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০০ পরিবারের দরজায় দরজায় গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।
তিনি সমাজের বৃত্তবানদের এসব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme