সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ট্রাক্টরের ফলার আঘাতে কিশোর নিহত

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক: টাঙ্গাইলের সখীপুরে জমিতে হাল দেওয়ার সময় ট্রাক্টরের ফালার আঘাতে সুমন আহমেদ (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

সোমবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর চাকলাপাড়ার পাইনার বাঈদে হালবাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুমন আহমেদ ওই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ সুমনের খন্ডবিখন্ড লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় সুমন তার বাড়ির পাশে প্রতিবেশির জমিতে ট্রাফি ট্রাক্টর দিয়ে দিয়ে হাল দেওয়ার সময় চালককে সহযোগিতা করার জন্য ট্রাক্টরে ওঠে বসে। এ সময় অসাবধানতায় চলন্ত ট্রাক্টরের ফলার নীচে পড়ে যায় সুমন। এতে তার দেহ খন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই সজল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme