সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  • আপডেট : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রতিবছরের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বাস্থ্য শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার হাতিবান্ধার তালিমঘরে রবিবার সকাল ১০টা থেকে সামাজিক নিরাপত্তা বজায় রেখে ‘কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) দিনব্যাপি এ ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পস’র ব্যবস্থাপনা পরিচালতক কিডনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ সামাদ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত চিকিৎসকদল ফ্রি এ মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের কিডনী, চক্ষু, হার্ট, লিভার, গাইনি, অর্থপেডিক, গ্যাস্ট্র, ডায়াবেটিস, নাক-কান-গলা, ডেন্টাল, বাত ব্যাথা, প্যারালাইসিসসহ মেডিসিন বিভাগের বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়া এ ক্যাম্পে চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, আলট্রাসনোগ্রাম ও ইসিজির পাশাপাশি বিনামূল্যে রোগীদের ওষুধ ও চশমাসহ নানামূখী সেবা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme