সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে দূবৃত্তদের দেয়া আগুনে পুড়লো করাতকল

  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৮৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে রাতের আধারে দূবৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে একটি করাতকলের ঘরসহ সকল আসবাবপত্র।

রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের আকন্দপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ওই গ্রামের আবদুল কাদের ও দুলাল হোসেনে স্থাপিত করাতকলের ঘর , ইঞ্জিন, করাতসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই ঘরে রাতের বেলা কোন লোকজন না থাকায় প্রাণহানীর কোন ঘটনা ঘটেনি বলে তারা জানান।

এ ব্যাপারে সখীপুর অভিযুক্তদের নামে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মিল মালিকরা।

জানা যায়, বেশ ক বছর আগে দাড়িয়াপুর আকন্দপাড়া বাজার এলাকায় ওই গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে আবদুল কাদের ও লাঙ্গুলিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে দুলাল হোসেন যৌথভাবে একটি করাতকল স্থাপন করেন। রবিবার রাত ১টার দিকে করাতকলের পাশের বাড়ির এক মহিলা প্রকৃতির ডাকে বাইরে বেড় হলে মিলে আগুন দেখতে পান। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে ওই করাতকলের ঘর ইঞ্জিন,করাতসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে পরদিন সোমবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, ইউপি সদস্য বকুল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার্স ইনচার্জ একে সাইদুল হক ভূইয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme