সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে নবগঠিত হতেয়া রাজাবাড়ি ও বড়চওনা ইউনিয়নে প্রশাসক নিয়োগ

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৯৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে নবগঠিত দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি নিয়োগপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ওই পত্র দু‌টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে তাঁরা জানান।

নবগঠিত বড়চওনা ইউনিয়ন পরিষদে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোরাদ হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হযরত আলী ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বড়চওনা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

অন্যদিকে নবগঠিত হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা। এ ছাড়াও এই ইউনিয়নে সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন- সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর আলম, উপজেলার দরিদ্র বিমোচন কর্মকর্তা মো. আমীর আলী, উপসহকারী প্রকৌশলী (বিএডিসি) মো. রুবেল মিয়া ও এলজিইডির সার্ভেয়ার মো. ফরমান আলী।

উল্লেখ্য, জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে উপ‌জেলার ৫নং হাতিবান্ধা ইউনিয়নকে দ্বিখন্ডিত করে ৫নং হাতিবান্ধা ও ৯নং হতেয়া-রাজাবাড়ি ইউ‌নিয়ন গঠন করা হয়। অন্য‌দি‌কে ৬নং কালিয়া ইউনিয়নকে দ্বিখন্ডিত করে ৬নং কালিয়া ও ১০ নং বড়চওনা ইউনিয়ন গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme