সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে এলমা নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) উপজেলার কচুয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এলমা ওই এলাকার জহিরুল ইসলামের মেয়ে।

জানা যায়, রোববার বেলা ১১ টার দিকে বাড়িতে খেলতে থাকে ওই শিশু। পরে খেলা করার একপর্যায়ে সকলের অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন এলমাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে এলমার কাপড় ভাসতে দেখে বাড়ির লোকজনের আর্তচিৎকারে সবাই এগিয়ে আসে। স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme