সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে পৌর যুব আন্দোলনের আহ্বায়কের লাশ উদ্ধার

  • আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৬২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পৌর যুব আন্দোলনের আহ্বায়ক মামুন তালুকদারের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের মিলপাড় এলাকার নিজ পোলট্রি খামার থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

মামুন তালুকদার পৌরসভার ৮নং ওয়ার্ডের মিলপাড় এলাকার ঈমান আলী তালুকদারের ছেলে এবং কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গসংগঠন যুব আন্দোলনের সখীপুর পৌর শাখার আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝড় শুরু হলে মামুন তার পোল্ট্রি খামারে যান। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে তার বাবা খামারে গিয়ে মেঝেতে ছেলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

সখীপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, শরীরের কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও লোমের গোড়া দিয়ে রক্ত ঝরেছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড না হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত বলা যাবে না।

লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme