সখীপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

বুধবার বেলা ১১টার দি‌কে উপ‌জেলা সাব-রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান খান এই নির্মাণ কা‌জের উ‌দ্বোধন ক‌রেন।

সাব-রেজিস্ট্রি অফিস ও দ‌লিল লেখক সমি‌তির যৌথ উ‌দ্যো‌গে কার্যালয় চত্ব‌রে ম্যুরালটি স্থাপন করা হ‌বে।

নির্মাণ কা‌জের উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সভাপতি মীর গোলাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল লতিফ মিন্টু, সাংবাদিক আমিনুল ইসলামসহ সাব-‌রে‌জি‌স্ট্রি অ‌ফি‌সের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ১৬ ডিসেম্বর জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য জোয়া‌হেরুল ইসলাম বঙ্গবন্ধুর ম্যুরালটির শুভ উদ্বোধন করবেন ব‌লে জানা গে‌ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme