সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বঙ্গবন্ধু ক্রিকেট লীগ উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৫৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছে।

উপজেলার সৃষ্টি সংঘ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা এ ক্রিকেট লীগের আয়োজন করেন।

বৃহস্পতিবার সকালে লীগের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।

উপজেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘মাদক ও উত্ত্যক্তকে না বলুন’-এ শ্লোগান নিয়ে বঙ্গবন্ধু ক্রিকেট লীগ শুরু হয়েছে। এ লীগে উপজেলার ১২টি দল নিবন্ধন করেছে। আগামী ৬ এপ্রিল এ লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ উদ্বোধনী ম্যাচে সৃষ্টি সংঘ ক্রিকেট দল উপজেলার বহুরিয়া গ্রামের সোনালী ক্লাবকে ১০৩ রানে হারিয়েছে।

উদ্বোধনী ম্যাচে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গণি, সূর্যতরুণ শিক্ষাঙ্গণ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাসের ফারুক, শান্তিকুঞ্জ অ্যাকাডেমির প্রধান শিক্ষক মতিউর রহমান ভুইয়া প্রমুখ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme