সখীপুরে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকার আত্মহত্যা

  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে প্রেমিক বিয়ে করতে রাজী না হওয়ায় প্রেমিকা রিয়া আক্তার (১৭) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার তক্তারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া বোয়ালী গ্রামের প্রবাসী রিপন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়া আক্তার তার নানার বাড়িত থেকে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়া করত। পড়ালেখার সুবাধে এক ছেলে সহপাঠীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সম্প্রতি রিয়ার পরিবার বিষয়টি জানার পর অন্যত্র তার বিয়ে ঠিক করে। রিয়া তার প্রেমিককে বিষয়টি জানালে ছেলেটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। সেই অভিমানে শুক্রবার সকালে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme