সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন

  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবিতে এক সন্তানের জননী প্রেমিকের বাড়ীতে অনশন করছেন।

শনিবার সকালে থেকে উপজেলার কালিয়া আজগরিয়া মাদ্রাসার পাশে ওই নারী বিয়ের দাবিতে লুৎফর রহমানের ছেলে প্রেমিক আরেফিন তানভীর (২৫) এর বাড়ীতে অনশন শুরু করে।

এ ঘটনায় প্রেমিক আরেফিন তানভীর পালিয়ে যায়। তারপর প্রেমিকের বাড়ীতে বিষপান করে আত্মাহত্যার চেষ্টা করেন এ জননী ।

সরজমিন ঘুরে জানা যায়, আরেফিন তানভীর কচুয়া বাজারের স্টুডিও ব্যবসায়ী। একই ইউনিয়নের বড়চওনা গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে ভাবনা আক্তার (২০)(প্রবাসীর স্ত্রী) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি প্রায় সময় তার দোকানে যাতায়াত করতো। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর যাবৎ শারিরীক সর্ম্পক করে আসছে বলে অভিযোগ ভাবনার। ভাবনা আক্তার বিয়ের চাপ দিলে প্রেমিক আরেফিন তানভীর বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়ীতে অনশন করেন বলেও ভাবনা জানান ।

ভাবনা আক্তার বলেন, আমি মরে গেলেও এই বাড়ীতেই থাকবো। আরেফিন তানভীর আমাকে বিয়ে না করলে আমি এই বাড়ীতেই আত্মাহত্যা করবো।

কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, আমি মেয়েটিকে তার নিজ বাড়ীতে চলে যেতে বলছি। দুই পরিবারের সাথে কথা বলে ভাল একটা সিদ্ধান্ত নেবো।মেয়েটি আমার কথা রাখেনি। মেয়েটিকে পাহাড়া দেওয়ার জন্য আমি একটা গ্রাম পুলিশকে দায়িত্ব দিয়েছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme