সখীপুরে বেগম রোকেয়া দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : ‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস পালন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

আরও উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইসমত আরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মোসলিমা খাতুন মহিলা বিষয়ক কার্যালয়ের সিএস মো.ইউনুছ আলী প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme